Filter Cultural Press

Category: Bengali Press

যে খেলোয়াড় আর তাঁর জনপ্রিয়তা — এক অবিস্মরণীয় ইতিহাস (Maradona – Icon of the global south)

Published @ Anandabazar Patrika
সালটা ১৯৭৬। বেঁটেখাটো শক্তসমর্থ একটি ছেলে। ১৬ বছর বয়স হওয়ার দশ দিন আগে ১৬ নম্বর জার্সি গায়ে এই ক্লাবে খেলার সুযোগ হয়েছে তার সম্প্রতি। আর্জেন্টিনোস। প্রিমেরা ডিভিশন। বুয়েনোস আইরেস। ক্লাবের ইতিহাসে কনিষ্ঠ খেলোয়াড়। জন্ম আর বেড়ে ওঠা ভিল্লা ফিয়োরিতো বারিয়ো নামে বুয়েনোস আইরেস-এর দরিদ্রতম অঞ্চলের একটিতে। অথচ ফুটবলের ভাষা তখনই এই ছোকরার নখদর্পণে। আরও একটা জিনিসের জন্য সে বিখ্যাত। নাটমেগ। অর্থাৎ, বলটাকে অন্য খেলোয়াড়ের দু’পায়ের ফাঁক দিয়ে বার করে তাকে বোকা বানানো। সে যে কেবল দু’বছরে ক্লাবের প্রধান ভরসা হয়ে…
By Sayandeb Chowdhury | | Tags: Sports, Tribute | Read More

মৃত্যুর চল্লিশ বছর পরও এক চলচ্চিত্র-তারকা জীবিত থাকেন কেন (The stardom of Uttam Kumar)

Published @ Anandabazar Patrika
কেমন ছিলেন ব্যক্তি উত্তমকুমার, মৃত্যুর চার দশক পরে সেটা নিয়ে কিছু বলার চেষ্টা প্রয়োজনহীন। মানুষ উত্তম মিশুকে; বন্ধু উত্তম আড্ডাবাজ, পুত্র উত্তম মাতৃভক্ত; ইন্ডাস্ট্রির ‘বড়দা’ উত্তম দানশীল; প্রেমিক উত্তম মেদুর; শ্বশুর উত্তম স্নেহশীল; অগ্রজ উত্তম অভিভাবকসম; পেটুক উত্তম ভোজনবিলাসী ইত্যাদি অজস্র আদিখ্যেতা উত্তমকুমারকে নিয়ে ছড়িয়েছিটিয়ে আছে। গত দু’বছর উত্তমকুমারের সিনেমা নিয়ে একটি বইয়ের গবেষণায় বার বারই চোখে পড়েছে এই রকম গদগদ অসংখ্য স্তুতি। সত্যি বলতে, ঘরে ঘরে এ রকম অনেক ব্যক্তি আছেন, যাঁরা দাদা, সন্তান, শ্বশুর, প্রেমিক হওয়ার বিভিন্ন পরীক্ষায়…

কৌশল সফল, ভয়টা থাকলই (AAP wins Delhi elections but the fear of Hindutwa still prevails)

Published @ Anandabazar Patrika
রাজধানীতে ভোট ঘোষণার পর জানলাম, সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে নির্বাচনে একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে—একজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভূমিকা। এই কাজের সূত্রে রাজনীতি নামক বস্তুটির একটা ‘রিংসাইড ভিউ’ পাওয়ার সুযোগ হল। নির্বাচনের কাজে বেরিয়ে তাই দেখার কৌতূহল হল যে আপ-এর মতো একটা আঞ্চলিক ছোট দল কী ভাবে বিপুল ধনী এবং সর্বশক্তিমান একটি সাম্প্রদায়িক মেশিনের সঙ্গে পাল্লা দিচ্ছে। অরবিন্দ কেজরীবালের স্বচ্ছ ভাবমূর্তি তো ছিলই, সঙ্গে ছিল গত পাঁচ বছরের কাজের খতিয়ান। দিল্লিতে যাঁরা বসবাস করেন তাঁরা একমত হবেনই, আপ শুধু যে বেশ…

জেএনইউ: একটি পরিকল্পিত আক্রমণ (JNU case, a planned attack)

Published @ Anandabazar Patrika
প্রত্যয়। কানহাইয়া কুমারের গ্রেফতারির প্রতিবাদে। জেএনইউ, দিল্লি। ১৪ ফেব্রুয়ারি। পিটিআই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় রক্তচক্ষু দর্শনের শুরুতে অনেকেই হয়তো ঠাহর করতে পারিনি ঠিক কী আকার নেবে এই ঘটনা। কিন্তু কয়েক ঘণ্টা বাদেই পরিষ্কার হয়ে যায়, পড়ুয়াদের নিয়ে মামুলি কিছু বাদানুবাদের ঘটনা এটা নয়, একটা বিরাট পরিকল্পনা এর মধ্যে লুকিয়ে আছে। জানা দরকার কী এবং কেন সেই পরিকল্পনা। দু’দিন আগেই এই পাতাতেই (‘লেঠেল দিয়ে…’, ১৬-২) ‘সিডিশন’ নিয়ে অত্যন্ত জোরালো ভাবে বোঝানো হয়েছে, কোথায় দক্ষিণপন্থীদের চিন্তায় দৈন্য, কেন বারে বারে সেই দৈন্য…
By Sayandeb Chowdhury | | Tags: Politics | Read More